
সিঙ্গাপুরে জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ইফতার আয়োজন
সিঙ্গাপুর প্রতিনিধি:৩০শে মে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী। ৩৭ বৎসর পূর্বে চট্টগ্রামের সার্কিট হাউজে রাতের অন্ধকারে কতিপয় বিপদগামী, উশৃংখল, দুষ্কৃৃতকারী রাজনৈতিক কুচক্রান্তের মাধ্যমে বুলেটের আঘাতে নির্মম ভাবে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যা, জাতির জন্য লজ্জাজনক, দুঃখ জনক এবং দূর্ভাগ্য জনক।
এই দিনটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ,সিঙ্গাপুর,বি,এন,পি,যুবদল ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।
২৯-৫-২০১৮ ইং ,রোজ মঙ্গলবার বিকেলে ৯ রেসকোর্স লেন এর রাজধানী রেষ্টুরেন্টে ,ভেসাক ডে সিঙ্গাপুরের ছুটির দিনের বিকেলে আলোচনা ,সন্ধ্যায় ইফতার ও দোয়ার আয়োজনে সিঙ্গাপুরের বিভিন্ন এলাকা থেকে আগত আদর্শের জিয়ার সৈনিকেরা অংশ নেয়.এ সময় তারা শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে. কারাবন্দি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করেন।
এ সময় সিঙ্গাপুর বি এন পি ,যুবদল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



