প্রধান খবরযুক্তরাষ্ট্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ হাসপাতালে

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত এপ্রিল মাসেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালে থাকার কারণে তিনি দেশের ঐতিহ্যবাহী মেমোরিয়াল ডে’র কুচকাওয়াচে অংশ নিতে পারেননি। এ নিয়ে সোমবার সন্ধ্যায় এক টুইটবার্তায় দু:খ প্রকাশ করেছে ৯৩ বছরের এই মার্কিন নেতা।

বুশকে গত রোববার বেডেফোর্ড এলাকার সাউদার্ন মেইন হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিম্ন রক্তচাপ ও মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। তিনি সেখানে কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন। যদিও তার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে কিছুই বলেননি ওই মুখপাত্র।

এর আগে স্ত্রী বিয়োগের পর গত এপ্রিল মাসে বুশকে রক্ত সংক্রমণজনিত কারণে আরও একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার স্ত্রী বারবারার মৃত্যুতে ভেঙে পড়ার কারণেই তাকে তখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, জর্জ এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত টেক্সাস অঙ্গরাজ্যের ৪৬তম প্রশাসক বা গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার বড় ছেলে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension