ভারত

সিনেমা তৈরির চেয়েও কম খরচে ভারতের চন্দ্রাভিযান

চাঁদের মাটিতে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩। দীর্ঘ ৪০ দিনের অভিযান সফল হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায়। কিন্তু অবাক করার বিষয় হলো এই চন্দ্রাভিযানে খরচ হয়েছে ৬১৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮১০ দশমিক ৪৬ কোটি টাকা। কীভাবে এতো সস্তায় চন্দ্রাভিযান করেছে ভারত?

এদিকে, চন্দ্রযান-৩ এর যা বাজেট, বড় বাজেটের সিনেমা তৈরি করতেও তার চেয়ে বেশি খরচ হয়। হলিউডের একাধিক ছবির বাজেট চন্দ্রযান-৩-এর ধারেকাছে নেই।

আরও পড়ুন:যেভাবে ৯০০ ফুট উচ্চতায় আটকে ছিলেন স্কুলছাত্রসহ ৮ জন

ইসরো সূত্রে খবর, চন্দ্রযান-৩ অভিযানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার মোট খরচ হয়েছে ৬১৫ কোটি রুপি। চার বছর আগে চন্দ্রযান-২ এর জন্যে ৯৭৮ কোটি রুপি খরচ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই অভিযান প্রায় ব্যর্থ হয়। অরবিটর সঠিকভাবে কাজ করলেও চাঁদের বুকে নামতে ব্যর্থ হয় ল্যান্ডার। এবারের অভিযানে ৩০০ কোটির বেশি টাকা বাঁচিয়েছে সংস্থার আধিকারিকেরা।

চন্দ্রযান-২ এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ইসরো যে কঠোর পরিশ্রম করেছে, এই পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। তার ফলও মিলেছে হাতেনাতে। এই চার বছরে ইসরোর কাজের দক্ষতা বেড়েছে বলেই কম বাজেটে সফল অভিযান সম্ভব হয়েছে।

২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার বিজ্ঞান বিভাগের জন্য ১২ হাজার ৫৪৩ কোটি টাকা বরাদ্দ করেছিল। এই বরাদ্দের পরিমাণও আগের চেয়ে কিছুটা কমেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, কম খরচে চাঁদে সফলভাবে চন্দ্রযান পাঠাতে পারার অন্যতম কারণ ইসরোর আত্মনির্ভরশীলতা। যতটা সম্ভব দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করা হয়েছে। কম খরচে অভিযানের আরো একটি কারণ হিসাবে ভারতে সস্তায় শ্রমিকের বিষয়টি উঠে আসে। আমেরিকা বা রাশিয়ায় যে মেধার জন্য যতটা পরিমাণ টাকা খরচ করতে হয়, ভারতে তা হয় না।

ইসরো চাঁদে যাওয়ার ক্ষেত্রে পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণ বল কাজে লাগিয়েছে। সেই কারণেই পৃথিবীর কক্ষপথে প্রথম ১৭ দিন এবং চাঁদের কক্ষপথে পরবর্তী ২৩ দিন কাটিয়েছে চন্দ্রযান-৩। চাইলে আরো কম সময়ের মধ্যে আরো কম পথ অতিক্রম করে মহাকাশযানটিকে চাঁদে পাঠানো যেত। কিন্তু অর্থ সাশ্রয় করতে ইসরো এই কৌশল অবলম্বন করেছিল।

শুধু সাশ্রয় নয়, অর্থ জোগাড়েও কৌশলী মনোভাবের পরিচয় দিয়েছে ইসরো। কেন্দ্রীয় বিজ্ঞান প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংহ জানিয়েছেন, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন বেসরকারি এবং বিদেশি এজেন্সির সঙ্গে কাজ করে প্রায় ২৮৮ কোটি রুপি রাজস্ব আদায় করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension