প্রধান খবরভারত

সুনন্দার পুষ্কর মৃত্যুতে শশী থারুরের বিরুদ্ধে চার্জশিট

রূপসী বাংলা ডেস্ক:কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কর মৃত্যু রহস্যে অবশেষে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। এই ঘটনায় শশী থারুরকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

সোমবার পাতিয়ালা হাউজ কোর্টে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংয়ের এজলাশে ৪ বছর আগের এই মৃত্যুর ঘটনার চার্জশিট পেশ করে পুলিশ। তদন্তকারীদের মতে, খুন করা হয়নি সুনন্দা পুষ্করকে, আত্মহত্যা করেছিলেন তিনি। সূত্রের খবর, চার্জশিটে শশী থারুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৪৯৮(এ) ধারায় যথাক্রমে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন শশী। উল্টে এই মামলায় দিল্লি পুলিশের তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

২০১৪ সালের ১৭ জানুয়ারি নয়াদিল্লির একটি অভিজাত হোটেলের ঘর থেকে সুনন্দা পুষ্করের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ২০১৫ সালের ১ জানুয়ারি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ৩০২ ধারায় (খুন) অভিযোগ দায়ের করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension