
সেন্ট পিটার্সবার্গে খন্ডিত দেহ উদ্ধার, কার হতে পারে?
সেন্ট পিটার্সবার্গের ফোর্থ স্ট্রিট নর্থে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছের পানি থেকে হিলসবরো ও পিনেলাস শেরিফের ডেপুটিরা খন্ডিত মানুষের দেহাবশেষ উদ্ধার করেছেন। দেহাবশেষটি সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের(ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কিনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, তাই তদন্তে এখনো নিখোঁজ বলেই রাখা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। খবর ফক্সথার্টি
গেল শুক্রবার ইউএসএফ-এর নিখোঁজ আরেক পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মৃতদেহ যে এলাকায় পাওয়া গিয়েছিল। সেই একই এলাকায় এই দেহাবশেষটিও পাওয়া গেছে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ ১৬ই এপ্রিল তাদের দুজনকে আলাদা আলাদা জায়গায় দেখা গিয়েছিল। পরদিন একজন পারিবারিক বন্ধু তাদের নিখোঁজ হওয়ার খবর জানান।
হিলসবরো এবং পিনেলাস কাউন্টি শেরিফের কয়েক ডজন ডেপুটি ফরেনসিক কর্মকর্তা এবং মেডিকেল দল এলাকাটি তদন্ত পরিচালনা করেছেন।
প্রক্ষতদর্শিরা জানায়, টাম্পা ব্রিজের নিকটে পুলিশ, গাড়ি এবং সাধারণ মানুষ বড় জটলা তৈরি হয়েছিল। ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের কারণে রাস্তার পাশে বহু মানুষ তা দেখছিলো।
তদন্ত কর্মকর্তারা জানায়, দেহাবশেষটি কার শনাক্তে পিনেলাস কাউন্টি মেডিকেল পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার পরেই জানা যাবে দেহাবেশেষটি কার।



