আন্তর্জাতিক

আঞ্চলিক আলোচনা জোরদারে রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর করেন।

মেহর বার্তা সংস্থাকে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, রাশিয়া সফর বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখানে চলমান সংঘাতের চিত্র পর্যালোচনা করা হবে এবং দুই দেশের অবস্থান সমন্বয়ের সুযোগ তৈরি হবে।
পাকিস্তান সফর প্রসঙ্গে তিনি জানান, মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা থাকায় সেখানে যাওয়া জরুরি ছিল। কিছু অগ্রগতি হলেও চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত চাহিদা’-কে দায়ী করেন।

জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
ওমান সফর নিয়ে আরাঘচি বলেন, হরমুজ প্রণালির তীরবর্তী দেশ হিসেবে ইরান ও ওমানের যৌথ স্বার্থ রয়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে, উত্তেজনা কমাতে একাধিক কূটনৈতিক পথে এগোচ্ছে তেহরান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension