
তুহীন বিশ্বাস
আজকাল বিশ্বাস বেচা-কেনা হয় দেদারসে
ধার করে সুদের কারবার করে নব্য সুশীল,
নীতি ও আদর্শ ফেরত গেছে আদর্শলিপিতে
সৃজনশীলের ফাঁদে পড়ে প্রতিশ্রুতিও কাঁদে।
মৌমিতা’র মৌনতায় চারিত্রিক ভাস্কর্য স্পষ্ট
বানিজ্যিক বিজ্ঞাপনে চাকচিক্যের প্রতিচ্ছবি,
আকৃষ্ট ক্রেতাদের রক্ত চোষে অন্ধের দেশে
ভাগ্যান্বেষনে ভাগ্যচক্র পরাস্ত হয় স্বরবর্ণে।
পরকীয়ার মহামারীতে কাঁপছে মানচিত্র;
বিশ্বাসের পাহাড়ের পাদদেশে জমাট রক্ত!
ধ্বংসপ্রাপ্ত মানবসভ্যতায় বেড়ে ওঠা জিন
নিমিষে তছনছ করে দিক অধর্ম একদিন।



