কবিতাসাহিত্য

হতে কী পারে না এমন

জহিরুল হক বিদ্যুৎ


হতে কী পারে না এমন
অসহ্য গরমে ঘামে ভেজা দুপুর
মেঘেরা পায়ে দিয়ে জলের নূপুর
বৃষ্টি হয়ে নামলো তখন।

হতে কী পারে না এমন
চারিদিক নীরব, নিস্তব্ধ সুনসান
তুমিহীনা হৃদয় তৃষ্ণায় আনচান
সহসা তুমি এলে তখন।

হতে কী পারে না এমন
মিটে গেল পেটের ক্ষুধা, হতাশা
বেড়ে গেল তাই বাঁচার প্রত্যাশা
দ্রব্যমূল্যে অস্থির যখন।

হতে কী পারে না এমন
সব ধনীরা হলো নিঃস্বের দাতা
দরিদ্ররা যদি পায় যাকাত ভাতা
থেমে যাবে দুখীর রোদন।

হতে পারে আত্মার শুদ্ধি বহু কিছুই
যদি পরের দুঃখ সবাই আপনে লই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension