
১
বুক ভরা শ্বাস
টকের ভয়ে দেশ ছাড়া
তেঁতুলতলায় বাস
২
বেড়ালের কপাল
সাত অংকের নৈবদ্যে
বাঁচে এক জোড়া
৩
ইস্কাপনের রাণী
হীরে নাকি হৃদয় নেবে
কোনটা বেশি দামী
৪
বাণিজ্য লক্ষ্মী-
ঘাপটি মেরে দ্বিশতক
সয়া মোবারক
৫
ছানা সেদ্ধ ভাত-
পেঁয়াজ আর কাঁচা মরিচ
সাথে নুনই সই!
৬
চুলে চুলে জোড়
বান্ধবে চেনায় সাধু
খাড়া বড়ি থোড়
৭
কৃতজ্ঞতার মূল্যায়ন
আজ সেলফি উপচে পড়ে
গর্ভধারিণী মা!
৮
চাঁদের কালিমা
মাখে মাকড়সার জাল
সাদাকালো জীবন
৯
রাজপথে হাতি
এধারে বৃহন্নলার
কান গরম কথা
১০
পদ্মা নদীর পাড়
সড়কদ্বীপে ফুলের বাহার
সুখী মহানগর
১১
তিন তালির শব্দ
সাপ কাঁধে নথওয়ালী
পাথর চাহনি
১২
পরবী গাঁওয়াল
দুখের কথা কয় বেদেনী
নাগবাকসো খুলে




