
১
হায় প্রাকৃতজন-
মাঠে খাটে দিনরাত
গ্রাণ্ড সুলতান২
ও চাঁদ মামা,
নজর লাগে কেন বল?
টিপ পরা নারী৩
আকাশ দেখি
আর কানে দেই তুলো-
নিউট্রাল গিয়ার
মাঠে খাটে দিনরাত
গ্রাণ্ড সুলতান২
ও চাঁদ মামা,
নজর লাগে কেন বল?
টিপ পরা নারী৩
আকাশ দেখি
আর কানে দেই তুলো-
নিউট্রাল গিয়ার
৪
সূর্যমুখীর বীজ-
দামামা বাজানোর পর
নব ইতিহাস
৫
কফির মগে
আরেক চামচ চিনি-
কৃষ্ণপক্ষের চাঁদ
৬
কুকুর কুণ্ডলী-
প্লাটফর্মে ছিন্নমূলের
পাটি ছাড়া ঘুম
৭
সাদা সাদা মন-
একাকী খুঁজছি আমি
একান্ত আঁধার
৮
মোম জ্যোৎস্না-
গরম চায়ের কাপে
চামচ ভরা দুধ
৯
চিরতার পানি-
কোথা হতে জমা হয়
চিনির তলানী
১০
বাতায়ন পাশে
দেখ আলো ঝলমল চাঁদ-
হায়, তুমি কই?
১১
কৃষ্ণপক্ষের চাঁদ
বহে বাতায়ন পাশে-
বনলতা সেন
১২
মরু গোলাপ-
ছলাকলা দেখিয়ে যায়
বেদুঈন নর্তকী




