
স্বর্ণা তালুকদার
হয়তো ভালোবাসা,কিছু শব্দের উচ্চারণ,
কিছু প্রেম ধ্বংস করে দায় দায়িত্ব হীন
কিছু দীর্ঘশ্বাস ফেলে করে বলিদান,
ভালোবাসা কখনো আনে শূন্যতা
কখনো বা আবেগিগ কল্পনা আকুলতা।
কখনো কাছে থেকে ও হয়না ভালোবাসা
সত্যিকারের ভালোবাসা দূর থেকে ও দেয় আশা।
ভালোবাসা মানি সচল অপেক্ষামান,
সবার চেয়ে আলাদা দুটি মনের বোঝাপড়া,
বার বার একি জনের প্রেমে দেয় সাড়া।



