বাংলাদেশযুক্তরাষ্ট্র

২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা কম ছিল, যুক্তরাষ্ট্রের নতুন প্রতিবেদন

বাংলাদেশে ২০২০ সালে সন্ত্রাসী তৎপরতা কম ছিল। সে বছর সন্ত্রাস সম্পর্কিত তদন্ত ও গ্রেপ্তারের ঘটনাও তুলনামূলকভাবে বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব কাউন্টারটেরোরিজমের নতুন এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।

বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশে তিনটি সন্ত্রাসী হামলা হয়। তবে এসব হামলায় কারও মৃত্যু হয়নি। এর আগের বছরগুলোতে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে আইএস বা একিউআইএসের মতো আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তাৎপর্যপূর্ণ যোগাযোগ থাকার কথা অস্বীকার করেছে দেশটির সরকার।

সন্ত্রাসবাদ সম্পর্কিত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের বিচার ব্যবস্থার দুর্বলতার একটি চিত্রও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মাত্র ১৫ ভাগ এ সম্পর্কিত মামলাগুলোতে আসামিরা দোষী সাব্যস্ত হয়েছে। সক্ষমতার ঘাটতিতে থাকা বাংলাদেশের বিচার বিভাগে সন্ত্রাসবাদ সম্পর্কিত অনেক মামলা এক দশকের বেশি সময় ধরে ঝুলে আছে যা বৈশ্বিক মহামারিতে আরও দীর্ঘায়িত হয়েছে।

সন্ত্রাসবাদ সম্পর্কে বাংলাদেশ তার শূন্য সহনশীলতা এবং দেশের ভূখণ্ডকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার হতে না দেওয়ার নীতি পুনর্ব্যক্ত করে চলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension