
শারমিন নাহার ঝর্ণা
হৃদয় আঙিনায় অভিমানের মহোৎসব
যত বেশি অভিমান যেন তত বেশি মায়া,
ঐ চোখে তাকালেই বুঝি মায়ার বুদ্বুদ
তবু বড্ড অভিমান করি শখের তাড়নায়
মেঘেরা যেমন ছুটে বেড়ায় দিকবিদিক
অবশেষে বৃষ্টি হয়ে ঝরে মৃত্তিকার বুকে,
তেমনি অথৈ মায়ার স্রোতে ভাসতে চাই
আহ্লাদে জন্ম জন্মান্তরে চির সুখে।
অমন মায়া ভরা চোখে কেউ তো
চেয়ে থাকে না আপনার মতো করে
মনের গহীনে জমা অভিমান তাই
সুদূর অম্বরে জলীয় বাষ্প হয়ে উড়ে যায়,
শুধুই আপনার মুখশ্রী মিশে আছে অন্তরাত্মায়।



