
জিৎ মন্ডল
তোমার সম্মুখে দাঁড়াতে ভালো লাগে
আঁচলের স্পর্শ ভালো লাগে।
তোমার বেনী করা চুলের কাশফুল ভালো লাগে
দক্ষিণা হাওয়ায় এলো চুলের তুফান ভালো লাগে।
তোমাকে দেখার পর কতকাল হলো
আকাশ দেখিনি, জ্যোৎস্না দেখিনি
সে আমার বিধাতা জানে।
তোমার ঐ প্রশস্ত বুকের জমিনে
আমি আকাশ দেখি
হাসিতে দেখি জ্যোৎস্না,
তোমার ব্যাকুলতায় দেখি অন্ধকার
আর কান্নায় দেখি ঝর্ণা।
আমার এজন্মই কেটে গেল
তোমাকে ভাবতে ভাবতে।
তবে ভালোবাসি সে কথাটি
আজও বলা হলোনা।



