
সারমিন চৌধুরী
নীল কষ্ট গর্ভে নিয়ে বয়ে চলে নিরবধি
নিজের ভেতর ভাঙে নিজে অহর্নিশ,
চোখ দুটি গোলকধাঁধার মত এক নদী
এদিকওদিক খুঁজে সঠিক পথের দিশ।
উঁচু হয়ে চলতে শিখাই দাঁড়িয়ে একপায়
বিনিময়ে জোটে অহংকারী অপবাদ,
ইচ্ছেগুলো অনড় বুকে থাকা এক পাহাড়
নিজেকে ক্ষয়ে ভূমিকে করে আবাদ।
নিজেকে বিলিয়ে ধরিত্রী করে পরিপাটি
কাঁদা লাগলে পায়ে দোষে সর্বজনে,
জীবন হতে চাওয়া সেই শীতল এক বৃষ্টি
নিজেই ঝরে শান্তি দেয় সবার মনে।
বিলি করে ভালোবাসা যে সবার অন্তরে
তবুও লাগলে কাঁটা ভেঙ্গে দেয় ডাল,
হৃদয় যে হতে চাই টকটকে এক গোলাপ
অতুল প্রেমে উৎসর্গ হবে চিরকাল।



