
আবু তাহের মুহাম্মদ
বেতন দিতেই খেপে গেল তোমার ক্লাসটিচার
প্রশ্ন— আমি কে তোমার?
তুমি বুঝে গেছিলে, প্রতিদিন হাঁটার ছলে
গোল পাহাড় মোড়ে দু-একবার দেখেছও ঘুরে।
সাদা হাফহাতা শার্টের সাথে মিলাতাম
গুঁড়ো সাবানের মডেলের কালো বোতাম
সেজেগুঁজে সন্ধে নামত যেন তোমার প্রিয় বান্ধবী
মনে কি আছে? আলমাস, সাপ্তাহিক ছুটি রবি।



