
তুহীন বিশ্বাস
ব্যস্ত নগরীর দেয়াল জুড়ে কষ্টের ছাপ
ঘূর্ণন বাতাসে নিকোটিনযুক্ত অক্সিজেন,
হিজল তমাল গোলাপ ঢেকেছে ধুলোয়
তমসাচ্ছন্ন জীবন বৈচিত্র্যে ক্লান্ত পরিশ্রান্ত ।
তবুও অপেক্ষা করি প্রভাতের নতুন সূর্যের
মায়ের হাতে বানানো এক কাপ পবিত্র চা-
যেখানে লুকিয়ে আছে নিরেট ভালোবাসা,
তাইতো ঘাসের উপর স্বচ্ছ শিশিরে স্বপ্ন দেখি।



