ভারত

কংগ্রেসে যোগ দিয়ে রাহুলকে সততার সার্টিফিকেট হার্দিকের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কংগ্রেসে যোগ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন৷ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হাত শিবিরে যোগ দিলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল৷ এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর উপস্থিতিতে হার্দিক শতাব্দী প্রাচীন দলে যোগ দেন৷ কংগ্রেসে যোগ দেওয়ার পর রাহুল গান্ধীকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ ২৫ বছরের পাতিদার আন্দোলনের নেতা রাহুলকে সৎ রাজনীতিক বলে প্রশংসা করেন৷

কংগ্রেসে যোগ দিয়েই গান্ধীনগরের অদলজা গ্রামে জনসভায় যোগ দিতে যান৷ সেখানে উপস্থিত জনতার সামনে প্রশ্ন রাখেন, কংগ্রেসে যোগ দিয়ে তিনি ঠিক কাজ করেছেন কিনা৷ জবাব আসে, ‘হ্যাঁ৷’ উত্তর শুনে হার্দিকের মুখে চওড়া হাসি দেখা যায়৷ তিনি বলেন, এবার থেকে রাজ্যের ৬ কোটি মানুষের ভালোর জন্য কাজ করবেন৷ এত দল থাকলে কেন তিনি কংগ্রেসে যোগ দিলেন তার ব্যাখ্যাও দেন৷ জানান, রাহুল গান্ধীর জন্য কংগ্রেসে এসেছেন৷ পাতিদার আন্দোলনের নেতা বলেন, ‘‘সবাই আমাকে প্রশ্ন করছে কেন আমি কংগ্রেসে এলাম৷ আমি রাহুল গান্ধীকে নিজের নেতা মেনে নিলাম কারণ তিনি সৎ৷ তিনি একনায়ক নেতাদের মতো কাজ করানোর উপর বিশ্বাসী নন৷’’

গুজরাতে পাতিদার সম্প্রদায়ের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবি তুলে প্রচারের আলোয় আসেন হার্দিক৷ এর জন্য তাঁকে গ্রেফতার করা হয়৷ পরে জামিনে মুক্তি পান৷ কিন্তু জামিনের শর্ত ছিল মেহসেনা জেলায় তিনি ঢুকতে পারবেন না৷ মেহসেনার একটি মন্দিরে হার্দিকের বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল৷ কিন্তু জামিনের এই শর্তের কারণে তা বাতিল করা হয়৷ গত মাসে লখনউয়ের এক জনসভায় হার্দিক জানিয়েছিলেন কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন৷ তিনি যে কংগ্রেসের প্রতি ঝুঁকবেন তা প্রত্যাশিত ছিল৷ গুজরাত বিধানসভা ভোটের সময় তিনি কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension