আন্তর্জাতিক

কাতারে বোমা হামলার দম্ভোক্তি নেতানিয়াহুর ফন্ট সাইজ:

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বোমা হামলা চালানোর বিষয়ে প্রকাশ্যে দম্ভোক্তি করেছেন। দেশটিকে একটি ‘বৈরী’ রাষ্ট্র আখ্যা দিয়ে হামলার পক্ষে সাফাই গান তিনি। একই সঙ্গে গাজায় কাতারি অর্থ সহায়তার অপব্যবহারের অভিযোগও নাকচ করেছেন তিনি। এ খবর দিয়েছে আল জাজিরা।

ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধের সময় আমি কাতারে বোমা মেরেছি ও আক্রমণ করেছি, আর তারাও আমার ওপর আক্রমণ করেছে। উল্লেখ্য, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। সেই হামলার এক বছর পূর্তির ঠিক আগমুহূর্তে তিনি এই মন্তব্য করলেন।

সাক্ষাৎকারে নেতানিয়াহু অতীতে ইসরাইলের মাধ্যমে গাজায় কাতারের অর্থ পাঠানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের সুপারিশেই তা মানবিক সহায়তার জন্য দেয়া হয়েছিল, যা গাজায় প্রবেশ করা মোট অর্থের মাত্র ২ ভাগ।

সমালোচকদের অভিযোগ ছিল, ওই অর্থ হামাসের হামলা প্রস্তুতিতে ব্যবহৃত হয়েছিল। তবে কাতার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সহায়তা দেয়ার কথা বলেছে। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও অর্থনীতি নিয়ে তীব্র অভ্যন্তরীণ চাপে থাকা নেতানিয়াহু নির্বাচনী বৈতরণী পার হতে ও কট্টরপন্থিদের সমর্থন টানতেই এমন আক্রমণাত্মক অবস্থান নিচ্ছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension