বাংলাদেশযুক্তরাষ্ট্ররাজনীতি

জো বাইডেনকে মির্জা ফখরুলের অভিনন্দন

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ নভেম্বর) এক অভিনন্দন বার্তায় জো বাইডেন এর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত।

বিএনপি মহাসচিব অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও তার নিজের পক্ষ থেকে জো বাইডেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন এবং একই সাথে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।

তিনি অভিনন্দন বার্তায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়ার আমলে দুই দেশের গভীরতম সম্পর্কের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন, জো বাইডেন সেই ধারাকে এগিয়ে নিয়ে যাবেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension