বিনোদন

‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের গানের প্রোমোতে সাদা শাড়িতে মোহময়ী ভোজপুরি অভিনেত্রী মোনালিসা

রূপসী বাংলা ডেস্ক:ভোজপুরি সিনেমায় বোল্ড ভূমিকায় নজর কেড়েছেন অভিনেত্রী মোনালিসা। আরও একবার অনুরাগীদের মনে হিল্লোল তুলতে প্রস্তুত তিনি। তাঁকে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-র দ্বিতীয় সিজনে দেখা যাবে। বাংলা ওয়েব সিরিজের একটি গানের প্রোমো রিলিজ হয়েছে। এই গানে মোনালিসাকে সাদা রঙের শাড়িতে দেখা গিয়েছে।
সাদা শাড়ি ও কপালে লাল টিম এবং খোঁপায় ফুলের মালাতে লাস্যময়ী মোনালিসা। দোলের থিমে শ্যুট করা এই গান মোনালিসা তাঁরা ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

শুধু ভোজপুরি সিনেমাই নয়, মোনালিসা বিগ বস সিজন ১০-এও নজর কেড়েছিলেন। বিগ বস-এর সময়ই মোনালিসা ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংহ রাজপুতকে বিয়ে করেন। বিগ বস-এর বাড়িতেই এই বিয়ে হয়। ভোজপুরি সিনেমায় মোনালিসা অত্যন্ত পরিচিত। ২০০৮-এ ‘ভোলে শঙ্কর’ সিনেমার মাধ্যমে ভোজপুরি সিনে জগতে পা রাখেন তিনি।
ওয়েব সিরিজের আরও একটি ভিডিও

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension