কবিতাসাহিত্য

নতুন সূর্যদয়ের অপেক্ষায়

রাজীব হাসান


ওদের দাবি ছিল কোটা বাতিলের
আপনারা শোনেন নি তাদের কথা
উল্টো প্রহার করেছে নিরীহ ছাত্রছাত্রীদের উপর
আপনাদের পোষা বাহিনী-পুলিশ, র‍্যাব, বিজিবি
লেলিয়ে দিয়েছেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের পেছনে
অথচ মুখে বুলি ফোটান ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ।

আপনার সেই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের কাজে লিপ্ত
যৌক্তিক একটা দাবিকে ভিন্ন দিকে ইঙ্গিত করে
ছাত্রছাত্রীদের লাশ ফেলে উপহাস করছেন
স্বাধীন দেশে নিজেদের যৌক্তিক দাবি পেশ করার
অধিকার ছিনিয়ে নিয়েছে বুলেটের আঘাতে
আপনার পোষা বাহিনী, পুলিশ নির্বিচারে লাশ ফেলে
তখন সেটা হয় আত্মরক্ষার মতো মহৎ কাজ
অথচ লাগামহীন লাশ আর রক্ত আপনাদের সৃষ্ট সংঘাতে।

ওরা নিজেদের অধিকার চেয়েছিল আর
আপনারা তাদের সহপাঠিদের বুলেটবিদ্ধ লাশ দিলেন
তারা লাশের কফিন কাঁধে শপথ নিয়েছে
লাশের বদলা নেবে মায়ের ফাঁকা বুক তারা লক্ষ সন্তান মিলে
হত্যাকারি জালিমদের বুকে কাঁপন ধরাবে।
এখন আর কোটার দাবি নয়, ভাই হত্যার প্রতিশোধ হবে
হবে নতুন স্বাধীন বাংলার নতুন সূর্যোদয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension