
নরেন্দ্র মোদী ঘৃণা এবং ভয়ের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর: মুখ্যমন্ত্রী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের মধ্যে আরও বেশি করে হিংসা এবং ঘৃণা ছড়িয়ে দেওয়ার কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন বলে বৃহস্পতিবার অভিযোগের সুর শোনা যায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর গলায়৷ তিনি বলেন, মোদী ঘৃণা এবং ভয়ের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর৷ জনসাধারণ মোবাইল ফোনেও সরকারের বিরুদ্ধে কিছু বলতে ভয় পায়৷

নির্বাচনী প্রচারে নাইডু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, কংগ্রেসের সঙ্গেও বিরোধ ছিল কিন্তু তাদের শাসনকালে এই ধরণের ভয় কারও মধ্যে কাজ করেনি৷ প্রসঙ্গত, নাইডুর তেলুগু দেশম পার্টি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ৭ ডিসেম্বর তেলঙ্গানা বিধানসবায় নির্বাচনে লড়তে চলেছে৷

নাইডুর মতে, গত চার বছরে জনসাধারণের উন্নতির জন্য মোদীর সরকার কিছু করেনি৷ ২০১৪-তে তিনি ক্ষমতায় আসার পর অনেকেই ভেবেছিলেন মোদী বদলে গিয়েছেন, কিন্তু পরে স্পষ্ট হয়ে যায় যে তার মধ্যে কোনও পরিবর্তনই আসেনি৷

নাইডু সাফ জানান, নরেন্দ্র মোদী বাদ দিয়ে যে কেউ প্রধানমন্ত্রী হিসেবে ভালো৷ তিনি আরও বলেন, মোদীর নেতিবাচক ভাবভঙ্গি আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে৷ কিছু সাংবাদিকদের সামনে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি সরাসরি মোদীকে আক্রমণ করে বলেন, ‘মোদী সরকারের আমলে কোনও উন্নতি নেই, কোনও স্বাধীনতা নেই, কোনও শান্তি নেই’৷



