প্রবাস

ফোবানা’র প্রতিবাদ

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গত সপ্তাহে নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি পত্রিকায় ফোবানার আমন্ত্রণ পত্র নিয়ে ভিসার জন্য ভীড় শিরোনামে যে সংবাদটি প্রকাশ হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে ফোবানা চেয়ারম্যান মীর চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্যথহীন ভাষায় বলতে চাই এখন পর্যন্ত ফোবানা সম্মেলনের জন্য কোন আমন্ত্রণ পত্র আমাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি।তাই কিসের ভিত্তিতে এই সংবাদটি পরিবেশন করা হলো আমরা সেটি জানতে চাই ? যদি গণমাধ্যমের কারো কাছে ফোবানার নামে কোন চিঠি থাকে তাহলে আমাদেরকে সেটি প্রেরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।

এখানে উল্লেখ্য যে নিউ ইয়র্কের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফোবানার নাম ব্যবহার করে একটি অনুষ্ঠান করার পায়তারা চালাচ্ছে এবং তারা ঢাকায় গিয়ে ফোবানার নাম ব্যবহার করে সংবাদ সম্মেলন করার অপচেষ্টা করেছিল জাতীয় প্রেসক্লাবে। সাংগঠনিক বৈধতা না থাকার কারণে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ তা বাতিল করে দিয়েছিল। সেই সময় তারা ফোবানার প্যড জালিয়াতি করে বিভিন্নজনকে ফোবানার নামে চিঠি ইস্যুর খবরও আমাদের কানে আসে। যদি সেটি সত্য হয়ে থাকে তাহলে তার প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করা হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে ফেডারেল ট্রেডমার্ককৃত একটি ফেডারেশনের নামে বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়রে করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ গণমাধ্যম ও কমিউনিটির সকল নেতৃবৃন্দের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে বলেন, ফোবানার মত একটি স্বনামধন্য ফেডারেশানের সুনাম রক্ষার্থে যারা এ ধরনের বেআইনি কার্যক্রম পরিচালনা করছেন এবং ফোবানার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতির আশ্রয় নিচ্ছেন তাদেরকে কমিউনিটিতে চিহ্নিত করার উদাত্ত্ব আহবান জানাচ্ছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension