
কনক কুমার প্রামানিক
বৈশিষ্ট্য আর বিপন্নতায় দ্বারপ্রান্তে
ক্ষয়ে যাচ্ছে সত্তার অস্তিত্ব।
ভালো মন্দের বেরসিক সম্মিলনে
মন্দের পাল্লা যে ঊর্ধ্বগামী।
মন্দের দুর্দান্ত প্রতাপ সর্বশান্ত করছে
সুশীলের মানবিক পরমাত্মা।
দ্বন্দ্বের অর্ন্তকলহে হ্রাস শুভ চেতনা
বনসাই হচ্ছে দিন দিন মানবের স্বাতন্ত্র্যতা।



