
রাজীব হাসান
তোমাকে ছুঁতে চাওয়া
আমার এ অসুখ
জানি না আর কত অপেক্ষার
পরে ছেড়ে যাবে আমাকে।
ততদিন পুড়িয়ে যাবে রাত গভীরে
মনের ভেতর জমে থাকা
তোমার জন্য বিশাল অপেক্ষার প্রহর
পুড়িয়ে পুড়িয়ে খাটি করে তুলবে
তোমার জন্য সে এক নিদারুণ
ভালো লাগা প্রিয়া।
তবুও এই তোমাকে ছুঁতে চাওয়া
আমার মনে অপেক্ষার প্রহর
বাড়িয়ে যায় দিনের পর দিন
তবুও তোমাকে ছুঁতে চাওয়ার ইচ্ছা
বিন্দুমাত্র কমে না বরং বাড়ে।
তোমাকে ছুঁতে চাওয়ার এ অসুখ
তোমাকে না ছোয়া অবধি থেকে যাবে
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে
ফিরতে চাই তোমার নীড়ে তোমার বুকে
হারিয়ে যেতে চাই সেদিন তোমার রাজ্যে
তোমাকে ছুঁয়ে দিয়ে প্রিয়া।



