ভারত

বিকেল ৪টে থেকে ভারতের আকাশে উড়বে না কোনও Boeing 737 MAX

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দু’দিন আগে ভয়াবহ দুর্ঘটনায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনার পরই একগুচ্ছ বিমান বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত। বুধবার বিকেল ৪টের পর থেকে উড়বে না কোনও বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। মঙ্গলবার রাতেই সেই নির্দেশিকা জারি করা হয়েছে।

পাশাপাশি এদিন বিকেল ৪টে থেকে ভারতের আকাশে কোনও বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান উড়তে দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। স্পাইস জেটে একাধিক বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান রয়েছে। সেগুলি সবকটাই এদিন থেকে বসিয়ে দেওয়া হবে। DGCA বা ‘ডিরেক্টরেট জেবারেল অফ সিভিল অ্যাভিয়েশন’-এর তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার আদ্দিস আবাবা থেকে নাইরোবিগামী ওই বিমানটি আকাশে ওড়ার ছ’মিনিটের মধ্যে ভেঙে পড়ে। তার ফলে মারা যান বিমানে থাকা ১৪৯ জন যাত্রী ও আটজন বিমানকর্মী সহ মোট ১৫৭ জন। যতদিন না ভারতে থাকা বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানগুলির নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে, ততদিন ওই বিমানগুলিকে না চালানোর সিদ্ধান্তের কথা মঙ্গলবার ঘোষণা করে দেওয়া হল ভারতীয় বিমানমন্ত্রকের পক্ষ থেকে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে এবারেও। বিশ্বের সমস্ত বড় বিমানসংস্থা ও বিমান প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্তধরনের আলোচনতা করব এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আমেরিকার বিমান প্রস্তুতকারক সংস্থার তৈরি ও সবথেকে বেশি বিক্রি হওয়া এই বোয়িং ৭৩৭ মডেলের বিমান ইথিওপিয়ার ওই ভয়াবহ দুর্ঘটনার পর বহু দেশই আপাততত চালানো স্থগিত রেখেছে। সেই পথেই এবার হাঁটল ভারতও।

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বার বোয়িং ৭৩৭ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হওয়ায় এর আগেই দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং চিন সহ একাধিক দেশ এই মডেলের বিমানগুলি চালানো আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension