
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ১০ ডিসেম্বর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে খুলনার রূপসা নদীতে পাকিস্তানী হানাদার বাহিনীর বিমান হামলায় শহীদ হন তিনি। ওই হামলায় সেদিন একই সঙ্গে শহীদ হয়েছিলেন বীর বিক্রম মহিবুল্লাহসহ আরও ৮ মুক্তিযোদ্ধা।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম ১৯৩৫ সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। ১৯৫৩ সালে নৌবাহিনীতে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের মায়া ছেড়ে তিনি ২নং সেক্টরে যোগ দেন। দেশকে হানাদার মুক্ত করতে পদ্মা ও পলাশ নামক যুদ্ধ জাহাজে রূপসা নদীতে পাকিস্তানী বাহিনীর ঘাঁটি তিতুমীরে আক্রমণের জন্য আসেন। কৌশল হিসেবে জাহাজে পাকিস্তানের পতাকা লাগানোর কারণে ভুল বুঝে ওই জাহাজে বোমা হামলা করে মিত্র বাহিনী। এতে ঘটনাস্থলেই শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীর বীক্রম মহিবুল্লাহ, ফরিদ ও দৌলতসহ ৮ মুক্তিযোদ্ধা।
বাকিরা সাঁতরে নদীর পাড়লেও রাজাকাররা তাদের ধরে নির্মমভাবে হত্যা করে।
২০০৮ সালে রুহুল আমিনের স্মরণে জন্মস্থান নোয়াখালীতে গড়ে তোলা হয় শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও শহীদ স্মৃতি জাদুঘর কমপ্লেক্স।



