
খেলা
‘ভাই’ এবি ডিভিলিয়ার্সকে বিদায় জানালেন বিরাট
রূপসী বাংলা ডেস্ক:আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করা এবি ডিভিলিয়ার্সকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। আজ তিনি ট্যুইট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন। ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই। তুমি যে সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছো, সেই সময় ব্যাটিংয়ের দর্শনই বদলে দিয়েছো। ভবিষ্যতের জন্য তোমাকে ও তোমার পরিবারের লোকজনকে শুভেচ্ছা।’



