
শাহজালাল সুজন
ভাবি আমি মনে, গেলে কোন ক্ষনে
ছিলাম বিভোর ঘুমে,
নিদ্রা ভঙ্গ হয়ে, দেখি সব লয়ে
লুকালে চিত্তে ধুমে।
কাঁদি আমি একা, সবি মিছে দেখা
আলোয় আঁধারে মনে,
সাথী ছিলে তুমি, বুজে চোখ ভূমি
ক্লান্তি দেহের সনে।
তুমি আছো মিশে, শিরা আজ দিশে
লোহিত রক্ত দ্বারা,
ভরা দেহ বিষে, যাবে বিষ কিসে
প্রেম সুধা ছাড়া।



