আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত কী চুক্তি হয়েছে—জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে হওয়া প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।

কাতারে থাকা আমাদের ৬ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হবে জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারাই আমাদের পক্ষে। এই আলোচনা ও আলোচনার অর্জন খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।’

তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর বিভিন্ন বিধিনিষেধের কথা বলেছিলেন, আলোচনায় সেসব বিষয়কে ইরানি জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তেহরান দীর্ঘদিনের আলোচনায় পরমাণু অস্ত্র তৈরি নিয়ে।

তবে এ বিষয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার একমাত্র দাবি ছিল আমরা যেন পারমাণবিক বোমা না রাখি। শহীদ নেতা (সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি) বহুবার বলেছেন, আমরা পারমাণবিক বোমা চাই না।’
পেজেশকিয়ান আরো বলেন, ‘আমেরিকা বলেছে—এটি লিখে স্বাক্ষর করুন, আর আমরা স্বাক্ষর করেছি।’

ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করে বলেন, ‘সুইজারল্যান্ডে চলমান আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি হবেন নেতানিয়াহুই।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্পদ অবমুক্তকরণ এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো উভয়পক্ষের মধ্যে বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension