
ভার্জিনিয়ায় ইউবেক-এর ইফতার ও আলোচনা সভা
ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স এ ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজিত হয়েছে।
২২ মার্চ অনুষ্ঠিত কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম, প্রধান বক্তা ছিলেন নিউজার্সীর মনমাউথ ইউনিভার্সিটি, সোসাল ওয়ার্ক বিভাগের ডিন প্রফেসর ড. গোলাম এম মাতবর। বিশেষ অতিথি ছিলেন বিশ্বের সর্ববৃহৎ সংগঠন আইইইয়ের সাবেক প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেক-এর প্রফেসর ড. সাইফুর রহমান, মেজর (অব.) রুহুল চৌধুরী, মেজর (অব.) মনজুরুল হক, ডা. মাকসুমুল হাকিম, ড. নজরুল ইসলাম, মেজর (অব.) সাফায়াত আহমেদ, সাবেক সচিব জমির আহমেদ, ডিসিইয়ের কোঅর্ডিনেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরন চৌধুরী, বাংলাদেশ এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ম্যারিল্যান্ড ডেমোক্রেট নেতা হাসান চৌধুরী, ব্যবসায়ী রিপন আহমেদ, কমিউনিটির পরিচিত মুখ রিয়েলটর দিন খালেদ, আর্কিটেক্ট মুশফেক রহমান ও ইঞ্জিনিয়ার মিজান রহমান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাইবার সিকিউরিটি এনালিস্ট ও এডভাইজার ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এম্পায়ার হোম হেলথ সার্ভিসের স্বত্তাধিকারী স্যাম রিয়া।
ড. গোলাম মাতবর বলেন, বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি পুর্বের যেকোন সরকারের চেয়ে ভাল অবস্থানে আছে। আমাদের দেশে কাউকে আমরা হিন্দু মুসলিম বলে বিভাজন করতে পারিনা। আমরা সবাই বাংলাদেশী। এখানে একক কোন ধর্মীয় সম্প্রদায়ের নাম নেওয়া মানে তাদের ছোট করা। তিনি এ সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, বর্তমানে ৪০ টাকায় পেয়াজ পাওয়া যায়। পুর্বের সরকারের সহযোগিরা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। তিনি ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিলকে যথার্থ এডভোকেচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে এসকল যড়যন্ত্রের জবাব প্রদানের আহবান জানান।
ড. সাইফুর রহমান বলেন, অতীত সরকারের অবৈধ কালো টাকার দৌরাত্ব এখনো কমেনি। এখানে বসে কিছু লোক বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে হবে। বর্তমান ইউনুস সরকার, গত সাত মাসে যা করেছে রাজনৈতিক সরকারগুলি ৭ বছরেও তা করতে সক্ষম হয়নি। কেবল জিনিসপত্রের দাম কমেনি,পুর্বের সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার তসরুফের পরেও রিজার্ভ ঠিক রাখা, বৈদেশিক ঋন হালনাগাদ করা, অর্থনীতির একটা ভারসাম্য আনয়ন সম্ভব হয়েছে। তিনি ইউএস- বাংলাদেশ এডভোকেচি কাউন্সিলকে বর্তমান সরকারকে সহায়তা প্রদানের আহবান জানান।
মেজর (অব.) রুহুল চৌধুরী বলেন, একটা গ্রুপ খালি নির্বাচন নির্বাচন করে গলা শুকিয়ে ফেলছে। পতীত ফ্যাসিবাদের দোশররা বাংলাদেশে সেনাশাসন আসছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জঙ্গীবাদের উত্থান হচ্ছে ইত্যাদি বলে অপপ্রচার করছে। ইনশায়াল্লাহ এসকল অপপ্রচারের বিরদ্ধে ঔক্যবন্ধ ভাবে ইউবেক কাজ করবে।
মেজর (অব.) মনজুরুল হক বলেন, বর্তমান সরকারের ভালো কাজগুলি কেউ তুলে ধরেনা। তাছাড়া এ সরকারের মধ্যেও ভারতীয় দালালরা ঢুকে পড়েছে। তিনি ঐক্যবব্ধভাবে এদের মোকাবেলা করার আহবান জানান।
ডা. মাকসুমুল হাকিম বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কিছুতে মেনে নেয়া হবেনা। পতিত স্বৈচারারের দোশরদের আমরা কঠোরভাবে মোকাবেলা করবো।
মেজর (অব.) সাফায়াত আহমেদ বলেন, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।
সভাপতির বক্তব্যে সামছুদ্দীন মাহমুদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) গঠিত হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার, পতিত স্বৈরাচারের দোশরদের বিভিন্ন অপপ্রচার রোধ করার জন্য এবং যেকোন গনতান্ত্রিক সরকারকে সহায়তা করার জন্য। এই এডভোচি কাউন্সিলের মাধ্যমে ইউএস সরকারের বিভিন্ন মহলে বাংলাদেশের বর্তমান সঠিক অবস্থা গুলি তুলে ধরা হবে। সে সাথে বর্তমানে হিন্দু নির্যাতনের ধুয়া তুলে আমাদের হিন্দু ভাইদের ছোট করা হচ্ছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। তিনি জানান শ্রীঘ্রই ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) সকল মহলকে একত্রিত করে এর পুর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।



