প্রধান খবরভারতরাজনীতি

মমতা-রাহুল সহ বিরোধীদের ভোটের আগে ট্যুইট মোদীর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাহুল সিনহা, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, মায়াবতি, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিনকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর বক্তব্য, ভোটারদের উৎসাহিত করুন৷ বেশি ভোটদান দেশের গণতান্ত্রিক কাঠামো পোক্ত করতে সহায়ক হবে৷

বুধবার সকালে ট্যুইটারে বিরোধী নেতা-নেত্রীদের প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মনে করছে দেশের রাজনৈতিক মহল৷ মনে রাখা প্রয়োজন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়া বাকিরা সবাই কলকাতায় এসে এক মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার ডাক দিয়ে গিয়েছেন। মহাজোটের বার্তা দিয়েছেন ব্রিগেডের মঞ্চ থেকে। আর সেই বিরোধীদেরই সরাসরি ট্যুইট করলেন নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদীর তালিকায় রয়েছেন আরও অনেকে। ট্যুইট করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুকেও ট্যুইট করেছেন তিনি। ভোটারদের ভোট দিতে উৎসাহ দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

শুধু রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, ক্রীড়া ব্যক্তিত্ব ও বলিউডের শিল্পীদের কাছেও এই আবেদন জানিয়েছেন তিনি। আবেদন জানিয়েছেন NCC, RSS-এর মত সংগঠনের কাছেও। বাদ যাননি রতন টাটা, আনন্দ মহিন্দ্রাদের মত শিল্পপতিরাও।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট। সাত দফায় হবে নির্বাচন। ২৩ মে ঘোষণা হবে ফলাফল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension