প্রধান খবরভারত

মসুলে নিহতদের পরিবারের পাশে রয়েছে ভারতবাসী, ট্যুইট মোদীর

রূপসী বাংলা ডেস্ক:ইরাকে মসুলে ২০১৪-য় আইসিসের হাতে অপহৃত ৩৯ ভারতীয়ের নিহত হওয়ার খবর সরকারি ভাবে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে ঘোষণা করার পর প্রবল বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তার মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সব মানুষ নিহতদের পরিবারগুলির পাশে রয়েছে বলে জানালেন। তিনি ট্যুইট করেন, প্রত্যেক ভারতীয় সেই মানুষগুলির যন্ত্রণার সমব্যাথী যাঁরা মসুলে প্রিয়জনকে হারিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে রয়েছি আমরা সবাই, মসুলে নিহত ভারতীয়দের শ্রদ্ধা জানাই।
আরেকটি ট্যুইটে তিনি লেখেন, বিদেশমন্ত্রক ও বিশেষ করে আমার সহকর্মী সুষমা স্বরাজজী ও জেনারেল ভিকে সিংহ, মসুলে আমরা যাদের হারালাম, তাদের খুঁজে বের করে দেশে নিরাপদে ফিরিয়ে আনার জন্য কোনও চেষ্টাই বাদ রাখেননি।

সরকার বিদেশে থাকা ‘আমাদের ভাই, বোনেদের’ রাপত্তা সুনিশ্চিত করতে পূর্ণ দায়বদ্ধ বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension