ভারত

যমুনার পানি ৪৫ বছরের রেকর্ড ভাঙল, দিল্লিতে বন্যা

অতি বর্ষণের ফলে বন্যায় ধুঁকছে ভারতের রাজধানী দিল্লি। পানির স্তর বৃদ্ধিতে ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে যমুনা নদী।

ভারতীয় গণমাধ্যম জানায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির কাছাকাছি এলাকায়ও বন্যা দেখা দিয়েছে। হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়ার ফলে যমুনার প্রবাহ বিপৎসীমা থেকে তিন মিটার বেড়েছে।

গতকাল বুধবার (১২ জুলাই) যমুনার পানির স্তর বেড়ে হয় ২০৭.৫৫ মিটার। যা ১৯৭৮ সালের বন্যার সময়ের রেকর্ডকেও ভঙ্গ করেছে। ওই সময় যমুনার পানিসীমা বেড়ে হয়েছিল ২০৭.৪৯ মিটার।

আজ বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত আছে। সকাল ৮টা নাগাদ যমুনার পানির স্তর বৃদ্ধি পেয়ে হয়েছে ২০৮.৪৮ মিটার। বিকাল ৪টায় বেড়ে দাঁড়াতে পারে ২০৮.৭৫ মিটার।

রাজধানীতে উদ্ধারকাজের জন্য দুর্যোগ মোকাবেলা বাহিনীর ১২টি দল প্রস্তুত করা হয়েছে।

বিবিসি জানায়, যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দিল্লিতে আড়াই হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

কর্মকর্তা বলছেন, জুন মাসে শুরু হওয়া এই বর্ষা মৌসুমে এখনো পর্যন্ত দিল্লির কাছাকাছি কিছু এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে অন্তত ৮৮ জন মারা গেছে।

এদিকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্যাপ্রবণ এলাকাগুলোতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।

রাজধানীর পরিস্থিতি উল্লেখ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন কেজরিওয়াল। হাথনিকুণ্ড বাঁধ থেকে যথাসম্ভব কম হারে পানি ছাড়ার অনুরোধ করেছেন তিনি। এছাড়া হিমাচল থেকে হরিয়ানায় পানি কম ছাড়ার জন্য কেন্দ্রীয় পানিমন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের কাছে বার্তা পাঠিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension