
প্রধান খবরযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত
পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছে ৪২ হাজার ১৪ জন। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৪ হাজার ৩০৯ জন এবং সুস্থ হয়েছে এক লক্ষ ৭৬ হাজার ৯০৬ জন।
চীনে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও এর ব্যাপকতা ছিল উহানেই বেশি। এখন মৃত ও আক্রান্তের সংখ্যা নেই বললেই চলে।
এদিকে অন্যান্য দেশগুলোতে যেন বাতাসের গতির সঙ্গে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
চীনে এ পর্যন্ত মারা গেছে ৩,৩০৫জন, ইতালিতে ১্৪২৮ জন, স্পেইনে ৮,৪৬৪ জন, আমেরিকায় ৩,৪৩১, ফ্রান্সে ৩,০২৪, ইরানে ২,৮৯৮, যুক্তরাষ্ট্রে ৩৭৮০ এবং নেদারল্যান্ডসে ১,০৩৯ জন উল্লেখযোগ্য।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ২৭০ জন। এর পরই রয়েছে ইটালি ১ লাক্ষ ৫ হাজার ৭৯২ জন।
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। উহানে ভয়াবহ আকার ধারণ করার পর এখন সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে প্রাণসংহারি এই ভাইরাসটি। ♦



