প্রধান খবরভারত

রামমন্দির নিয়ে মুখ খুললেন মোদীর মন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসবা নির্বাচনের মধ্যে বারেবারেই ঘুরে পিরে আসছে রামমন্দির ইস্যুটি৷ আর এবার এই রামমন্দির নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির গাজিয়াবাদের প্রার্থী ভি কে সিং৷ বৃহস্পতিবার নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ভগবান যখন চাইবেন তখনই অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ হবে৷

উল্লেখ্য, সপ্তদশ লোকসভা নির্বাচন শুরুর ঠিক তিনদিন আগে বিজেপি তার ইস্তেহার প্রকাশ করে, যেখানে রামমন্দির নির্মাণের বিষয়টিও তুলে ধরা হয়৷ রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয় এই সঙ্কল্পপত্রে৷ ভি কে সিংয়ের মতে, গত পাঁচ বছরে মোদীর সরকার উন্নয়ন সংক্রান্ত যা কাজ করেছে তাতে জনগণ ফের তাঁকেই ভোট দিয়ে জয়ী করবে৷

এর পাশাপাসি সমাজবাদী পার্টি-বহুজন সমাজবাদী পার্টির জোটকে নিশানা করে তিনি বলেন, যাদের মতাদর্শে মতানৈক্য রয়েছে, যারা একসময়ের একে অপরের শত্রু ছিল তাদের সম্পর্কে আর কিইবা বলা যায়৷ অসহায়তার কারণেই তারা একে অপরের কাছে এসেছে৷

প্রসঙ্গত,, ১১ অপ্রিল বৃহস্পতিবার ৯১টি লোকসবা কেন্দ্রে ভোটগ্রহণের মধ্যে দিয়েই সপ্তদশ লোকসবা নির্বাচন শুরু হয়ে যায়৷ আগামী ২৩ মে এই নির্বাচনের ফলাফল প্রকাশ হবে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension