ভারত

রিসোর্টের নারী কর্মীকে খুন, বিজেপির সাবেক মন্ত্রী বরখাস্ত

ভারতের উত্তরাখণ্ডে খুন হয়েছেন একটি রিসোর্টের নারী কর্মী। এ ঘটনার জেরে উত্তপ্ত ভারতের রাজনীতি। এরই মধ্যে আটক করা হয়েছে রিসোর্টের মালিক বিজেপির সাবেক মন্ত্রী বিনোদ আরিয়ার ছেলে পুলকিত আরিয়ারসহ তিনজনকে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হয় ১৯ বছর বয়সী রিসোর্টের রিসিপশনের দায়িত্বে থাকা ওই তরুণী। আজ শনিবার পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

নিহতের পরিবারের অভিযোগ, জোর করে পতিতাবৃত্তিতে নামাতে ব্যর্থ হয়েই খুন করা হয়েছে তরুণীকে। যদিও পুলিশ বলছে, এখনো হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় শাস্তির দাবি জানিয়ে রিসোর্ট এলাকায় বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। এরপরই রাজ্য মুখ্যমন্ত্রী বেআইনি রিসোর্টগুলোর বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। নির্দেশের পরপরই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বিজেপি নেতার ছেলের ওই রিসোর্টটি।

তরুণী হত্যার প্রতিবাদ জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপির সমালোচনা করেছে কংগ্রেস। তারা বলছে, ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হয় তরুণী। তবে পুলিশ মামলা নিয়েছে আরও চার দিন পর। এতেই বোঝা যায় ক্ষমতা ও আইনের অপব্যবহার করছে বিজেপি।

এরই মধ্যে অভিযুক্তের কারণে দল থেকে বরখাস্ত করা হয়েছে বিজেপির সাবেক মন্ত্রী বিনোদ আরিয়ারকে। পুলিশ বলছে, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দ্রুত বেরিয়ে আসবে হত্যার রহস্য।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension