বিনোদন

লাল বাহাদুর শাস্ত্রীর নাতির আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: লাল বাহাদুর শাস্ত্রীর নাতির কাছ থেকে স্থগিতাদেশের জন্য আইনি নোটিশ পেয়েছেন The Tashkent Files ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী৷ ওই ছবির বিষয়বস্তু ১৯৬৬ সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য৷

ওই নোটিসে লাল বাহদুর শাস্ত্রীর নাতি বিভাকর শাস্ত্রী এবং দিবাকর শাস্ত্রী অভিযোগ তুলেছেন, The Tashkent Files ছবিটি একটি পরিকল্পিত প্রচারের ছবি যা অযাতীত ভাবে বিতর্ক সৃষ্টি করছে৷

অন্যদিকে বিবেকের দাবি, এই দুই শাস্ত্রিকে জোর করে চাপ দিয়ে এমনটা করানো হয়েছে , যার ঘোমটার আড়ালে কলকাঠি নেড়েছেন গান্ধী পরিবার – উদ্দেশ্য হল এই The Tashkent Files ছবিটির মুক্তি আটকে দেওয়া৷ কারণ তিনি বিবৃতিতে জানিয়েছেন, ওই দুই শাস্ত্রী ভাই আগে ছবিটি দেখার পর তাঁকে প্রশংসাই করেছেন৷

বিস্মিত বিবেক জানিয়েছেন, ৭এপ্রিল দিল্লিতে পিভিআর সিনেমা হলে এই ছবিটি তাঁরা দেখে পরিচালককে সাধুবাদই জানিয়েছিলেন৷ বিবেক দাবি করেছেন , একেবারে তাঁর কাছে ঘোড়ার মুখের খবর ওই উচ্চ পরিবারের কাছে থেকেই চাপ এসেছে৷ এখানে শাস্ত্রীর দুই নাতিকে বলির পাঁছা বানানো হয়েছে বলে বিবেক দাবি করেন৷
বিবেক প্রশ্ন তুলেছেন, কেন কংগ্রেসের উচ্চমহল এমনটা করছে? কেন কংগ্রেস আমার এই ছবি প্রদর্শনী বন্ধ করে দিতে চায় এবং আমার মুখ বন্ধ করতে উদ্যোগী হয়েছে ? কেন আমাকে ভয় দেখান হচ্ছে যাতে ছবিটির মুক্তি না পায়? তারা এমন একটি চলচ্চিত্র নিয়ে কেন ভয় পাচ্ছে যা নাগরিকের নাগরিকের তথ্য জানান অধিকার নিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে?’

এই The Tashkent Files ছবিটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ,মিঠুন চক্রবর্তী, শ্বেতাপ্রসাদ বসু পল্লবী যোশী প্রমুখ এবং ছবিটি মুক্তির কথা শুক্রবার ১২এপ্রিল ৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension