
রূপসীর রূপে—
তিক্ততা নেই অঙ্গার আভরণ।
দানবতা ছিল—
হেমন্তে এসে হলো নিরসন।
হারিয়ে যায় না—
হারানো ব্যথা ঢেকে রাখে তার প্রাণ।
জৌলুস দিয়ে—
নিজেকে ভোলায় বুকে নিয়ে অভিমান।
সময় পেরোয়—
সময়ের সাথে ম্লান হয়ে ওঠে ব্যথা।
মন খুলে দেখ—
ঘোমটার নিচে তার উৎসুক ব্যাকুলতা।
দক্ষিণ সমীরণ—
প্রাণের আবরণ উড়ায় কোন উপবনে ।
হিজলের বনে—
জারুলের শাখায় বেদুইন স্বপ্নের জাল বনে।



