বাংলাদেশরাজনীতি

৫ম শ্রেণির পরই শিক্ষার্থীদের ছাত্র শিবিরে নেওয়ার পরামর্শ জামায়াত নেতার

শিক্ষার্থীরা ৫ম শ্রেণি পাস করলেই তাদের ছাত্র শিবিরে ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. রফিকুল ইসলাম খান।

আজ শনিবার গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামাতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ যদি আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে জামায়াত রাজা হবে হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক।

গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা শাখার আমির মাও. বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাড. আজমল হোসেন সরদার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension