আন্তর্জাতিকপ্রধান খবরবাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া

বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এবার মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া সবাইকে স্বাগত জানিয়েছেন ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বোরেল জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে তাদের (নতুন সরকারকে) সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension