বাংলাদেশ

‘অন্তর্বর্তী সরকারের কোনো মূল্য থাকবে না, যদি আপনাদের কোনো মূল্য না থাকে’

চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মূল্য থাকবে না যদি আপনাদের কোনো মূল্য না থাকে। আর যদি আহত ও শহিদ পরিবারকে যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে তাদের সঙ্গে বেইমানি করা হবে।

উপদেষ্টা রোববার বিকালে ডেইলি স্টার আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘কেমন আছে গণঅভ্যূত্থানে নারী শহিদ পরিবার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধে নারী শহিদদের নাম পাওয়া যায়নি; বীরাঙ্গনাদের নাম পাওয়া যায়। নারীরাও মুক্তিযুদ্ধে শহিদ হয়েছিলেন কিন্তু তালিকায় তাদের নাম ছিল না। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত নারী ও আহত শহিদ নারীদের যদি ভুলে যাই তাহলে ইতিহাসে আরও একটি বড় ভুল করা হবে। এখনো জুলাই-আগস্টে আন্দোলনে অংশগ্রহণকারী নারীদের স্বীকৃতির জন্য আন্দোলন করতে হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শহিদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের নিয়ে স্মৃতিচারণ করেন। কিভাবে আন্দোলনে শহিদ হলো, এখন কী অবস্থায় জীবনযাপন করছেন শহিদ পরিবারগুলো, এসব নিয়ে কথা বলেন তারা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সভাপতিত্বে এবং সাংবাদিক ইমরান মাহফুজের সঞ্চালনায় এ সময় আরও বক্তৃতা করেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি সাঈদ ফেরদৌস, সুপ্রিমকোর্টের অ্যাটর্নি জেনারেল আরিফ খান।

অনুষ্ঠানে প্রতিটি শহিদ পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সম্মাননা ও তাদের স্বজনদের একটি করে দেয়ালে টাঙানো স্কেচ ফ্রেম উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০জন নারী শহিদের পরিবার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension