
অসুস্থ হয়ে হাসপাতালে পেলে
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অসুস্থ হয়ে প্যারিসের হাসপাতালে ভর্তি হলেন ফুটবল সম্রাট পেলে৷ তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা ফ্রান্সের রাজধানী শহরে উপস্থিত হয়েছিলেন বাণিজ্যিক কারণে৷
সুইস ঘড়ি সংস্থার প্রচারানুষ্ঠানে অংশ নিতে ফ্রান্সে উড়ে যান পেলে৷ সেখানে তিনি দেখা করেন বিশ্বকাপজয়ী ফরাসি দলের তরুণ তারকা এমবাপের সঙ্গে, যিনিও সংশ্লিষ্ট বাণিজ্যিক সংস্থার একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর৷
অনুষ্ঠানে এমবাপের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানো ছাড়াও পেলে কথা বলেন ফরাতি তারকার বাবা-মায়ের সঙ্গেও৷ তবে অনুষ্ঠানের পরেই অসুস্থ বোধ করেন ৭৮ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকা৷ হালকা জ্বর ছাড়াও সর্দিতে কাবু হয়ে পড়েন তিনি৷ সংক্রমণের আশঙ্কায় ব্রাজিলে ফেরার সূচি বাতিল করে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়৷ সূত্রের খবর বুধবার বিকালেও পেলে প্যারিসের হাসপাতালে ছিলেন৷ তবে আপাতত তিনি ভালো রয়েছেন বলেই শোনা যাচ্ছে৷
I met Kylian Mbappe and his parents last night in Paris at @Hublot event. We talked goals, World Cups and watches. Great company! /Estive com @KMbappe e seus pais ontem à noite, durante um evento da @Hublot em Paris. Falamos sobre gols, Copas do Mundo e relógios. Grande encontro! pic.twitter.com/U63hLWy0mV
— Pelé (@Pele) April 3, 2019
গত নভেম্বরে এমবাপের সঙ্গে এই অনুষ্ঠানে দেখা করার কথা ছিল পেলের৷ সেবার অসুস্থ হয়ে পড়ায় সূচি পিছিয়ে দেওয়া হয়৷ সূচি বদলালেও পেলের শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি৷ নতুন করে অসুস্থ হয়ে পড়েন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি৷



