
ভারত
অস্ত্র হাতে গানের তালে তালে তরুণীর নাচ, ভিডিও ভাইরাল
অস্ত্র হাতে সড়কে ভারতীয় এক তরুণীর নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই তরুণী। তাকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনারও দাবি উঠছে। তবে ভিডিওটি কবে ধারণা করা হয়েছে তা জানা যায়নি। খবর এনডিটিভি।
ভিডিওতে দেখা যায়, মহাসড়কে দাঁড়িয়ে নাচছেন ওই তরুণী। তার ডানহাতে একটি অস্ত্র। নাচের একপর্যায়ে অস্ত্রটি তিনি সড়কে ছুড়ে ফেলেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিস্তল উচিয়ে একটি গানের তালে তালে সিমরন যাদব নামের এক তরুণী মহাসড়কে নাচছিলেন। এ সময় তার পাশ দিয়ে যাচ্ছিল একের পর গাড়ি।
পুলিশ জানায়, ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে। আর এই ঘটনার পরই সক্রিয় হয়ে উঠেছে রাজ্য পুলিশ। দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও।



