
আইপিএলে ধোনির রেকর্ড ভাঙলেন পন্ত
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএল মানেই রেকর্ডের ভাঙা-গড়া! রবি সন্ধ্যায় যেমন আইপিএলে ধোনির রেকর্ড ভাঙলেন তাঁর জাতীয় দলের উত্তরসূরি ঋষভ পন্ত৷
ওয়াংখেডে়তে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ২৭ বলে ৭৮ রানের ধুঁয়াধার ইনিংস খেলেন ঋষভ৷ তাঁর বিধ্বংসী ইনিংসের সুবাদেই নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস৷ মুম্বইয়ের বোলিং আক্রমণের বিরুদ্ধে মাত্র ১৮ বলেই হাফ সেঞ্চুরির গণ্ডি ছুঁয়ে ফেলেন পন্ত৷ এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরানের মালিক ছিলেন মাহি৷
Warning to opposition captains
Don't ask Pant to babysit
Pic1 MI vDC
Pic2 4th test Australia v India pic.twitter.com/M6tFXee1Si— Madhumita (@Madhumi57410986) March 25, 2019
একনজরে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক যারা-
লোকেশ রাহুল(কিংস ইলেভেন পঞ্জাব) ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকান-২০১৮ সালে
সুনীল নারিন(কেকেআর) ১৫ বলে হাফ সেঞ্চুরি- ২০১৭
ইউসূফ পাঠান(কেকেআর) ১৫ বলে হাফ সেঞ্চুরি-২০১৪
সুরেশ রায়না(সিএসকে)১৬ বলে হাফ সেঞ্চুরি- ২০১৪ সালে



