প্রধান খবরবাংলাদেশ

আগামীকাল ৫জি’র পরীক্ষামূলক প্রদর্শনী: জয়

রূপসী বাংলা ডেস্ক:দেশে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আগামীকাল এই সেবার পরীক্ষামূলক প্রদশর্নী হবে।  প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার তিনি জানান, ‘এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।’

“আগামীকাল সকালে আমরা ৫জি প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো।”

আন্তর্জাতিক টেলিকম সংস্থা হুয়াওয়ের সহযোগিতায় সরকার এই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করবে- গত ১২ জুন এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে যার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

ফোরজি-র সম্প্রচার তরঙ্গ নিলামে বিক্রির চারমাস পর ফাইভজি নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও এখনো মোবাইল ফোন অপারেটররা ফোরজি নেটওয়ার্ক পুরোপুরিভাবে চালু করতে পারেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension