বাংলাদেশ

‘দুই মাসের মধ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন’

রূপসী বাংলা ডেস্ক:দুই মাসের মধ্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হবে  বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার দুপুরে সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে ‘প্রতিবাদী পেশাজীবী বিক্ষোভ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মওদুদ বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর যে আক্রমণ হয়েছে, তাতে সারা জাতি স্তম্ভিত, ক্ষুব্ধ। এটা জাতির জন্য কলঙ্কজনক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ চেয়ে তিনি আরো বলেন, তার  ওপর হামলার পর দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারার ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করি।

সাবেক এই আইনমন্ত্রী বলেন, পুলিশের সামনে আক্রমণ হয়েছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। তাই আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension