প্রবাসবাংলাদেশ

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ১৮ই ডিসেম্বর (রোববার) আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছরের এই দিনটি ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এবারও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সাথে উদযাপন উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। নানা আয়োজনের মাধ্যমে অভিবাসন সংশ্লিষ্ট সকল অংশীজনকে সঙ্গে নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

এবছর রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের মতো এবারও এই অনুষ্ঠানে সিআইপি (এনআরবি) সম্মাননা এবং প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হবে। মূল অনুষ্ঠানের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সারাদেশে উদযাপিত হবে দিবসটি। উদযাপনের অন্যান্য অংশে আছে জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ, বর্ণাঢ্য স্যুভেনির প্রকাশ, প্রিন্ট ও ইলেক্ট্রনিকসসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারণা।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিবাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্যে আইন ও নীতি কাঠামো প্রণয়ন ও সংস্কার করার কাজ করছে।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী অভিবাসী কর্মী তাদের পরিবারের সদস্যসহ অভিবাসন প্রক্রিয়া ও অভিবাসী কল্যাণের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২’র প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণ সাধন এবং দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টা ও প্রত্যাশা পূরণ করতে এই প্রতিপাদ্য অর্থবহ ভূমিকা পালন করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension