খেলা

আর্সেনালের ৬ ম্যাচে ২৫ গোল

নতুন বছরের শুরুটা দুর্দান্ত করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে গানাররা। ৬ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ২৫ বার। আক্রমণভাগ যেমন দুর্বার, তেমনি রক্ষণও ছিল জমাট।

এই ৬ ম্যাচে গোল হজম করেছে মাত্র তিনটি। তাইতো দলটির অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলছেন, স্বপ্নের সঙ্গে বাস করছেন তারা। টানা ছয় জয়ে লিগ শিরোপা জয়ে ভালোভাবেই টিকে আছে আর্সেনাল। গত মৌসুমেও এই একই অবস্থানে ছিল আর্সেনাল।

কিন্তু শেষ পর্যন্ত ম্যানসিটির কাছে শিরোপা হারাতে হয়। এবার অবশ্য দলের মানসিকতায় এসেছে বদল। নতুন বছরে জয়ের ক্ষুধা বেড়ে গেছে দলটির। গতকাল নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারানোর পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড যেমন বলেছেন, ‘আমরা স্বপ্নের মধ্যে বাস করছি।

আমাদের স্বপ্ন বেঁচে আছে। আপনারা দেখছেন, প্রতি সপ্তাহেই প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে এবং আমরা যেখানে আছি সেটাই চেয়েছিলাম। ট্রফির জন্য আমরা লড়াই করব।’

শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল। আর ম্যানসিটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।

লিভারপুল কিংবা ম্যানসিটি পা ফসকালেই সুযোগ চলে আসবে গানারদের হাতে। চলতি বছর প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ হারেনি মিকেল আরতেতার দল। তবে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোর কাছে হেরেছে ১-০ গোলে। অবশ্য এই হার লিগের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারবে না বলে আশাবাদী আরতেতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension